মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সমবায়ের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয়, ছাতকে জাতীয় সমবায় দিবস পালিত


সমবায়ের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয়, ছাতকে জাতীয় সমবায় দিবস পালিত

সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের ছাতকে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সকালে উপজেলা প্রশাসন ও সমবায়ীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন। তিনি সমবায় কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস এবং বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ ছাড়া বক্তব্য দেন সমবায়ী নিজাম উদ্দিন, জিয়াউর রহমান, সাকির মিয়া, হোসেন আহমদ ও দিলোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রেদোয়ান আহমদ এবং গীতা পাঠ করেন রজত কান্তি দাস। র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।