মূল কনটেন্টে যান
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সিলেটে হাজী রইছ আলী জামে মসজিদের উদ্বোধন, প্রধান অতিথি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী


নিজস্ব প্রতিবেদক
সিলেটে হাজী রইছ আলী জামে মসজিদের উদ্বোধন, প্রধান অতিথি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী
হাজী রইছ আলী জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে মিম্বরে প্রধান অতিথি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ও বক্তব্য রাখেন এম এ মালিক এমপি

সিলেটের এয়ারপোর্ট এলাকার বড়শালায় হাজী রইছ আলী জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালেক) এমপির আমন্ত্রণে মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর মুহতারম সভাপতি ও সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালেক)। তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন।

উল্লেখ্য, বড়শালা এলাকায় অবস্থিত মসজিদটি সংসদ সদস্য এম এ মালেকের শ্বশুরবাড়ির এলাকার মসজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় নতুন সুযোগ সৃষ্টি হলো।