তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোস্তাক আহমেদ। নির্বাচনে অংশ নিয়ে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের উন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোস্তাক আহমেদ সুনামগঞ্জ জেলার চারবারের শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন। পাশাপাশি তিনি নবগঠিত সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভোটার ও ব্যবসায়ীদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন তিনি।
মোস্তাক আহমেদ বলেন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের উন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করাই তাঁর মূল লক্ষ্য। সবার সহযোগিতা পেলে ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি।



