মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


জকিগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জালালপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন। তিনি জালালপুর গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ জিআর ১৭৭/২০১৯ নম্বরের মাদক মামলায় জসিম উদ্দিনের বিরুদ্ধে সাজা পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার জালালপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।