মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বড়লেখায় তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বড়লেখায় তালামীযে ইসলামিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী ফুলতলী

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চান্দগ্রাম শাখার উদ্যোগে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) চান্দগ্রাম মাদরাসা অডিটোরিয়ামে মহানবী হযরত মুহাম্মদ (সা.), খোলাফায়ে রাশেদিন ও আউলিয়ায়ে কেরামের জীবনীভিত্তিক এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মাসিক পরওয়ার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল বাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, আলেম-উলামা, সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইসলামী ইতিহাস, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং খোলাফায়ে রাশেদিন ও আউলিয়ায়ে কেরামের জীবনী সম্পর্কে জ্ঞান ও আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানচর্চায় উৎসাহিত করার পাশাপাশি নৈতিক ও আদর্শিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখবে।