লন্ডন প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০০% পাসের পাশাপাশি গণিত, বিজ্ঞান ও আরবিতে ৯–৫ গ্রেডে শতভাগ সাফল্য

লন্ডনের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল হাদীস লাতিফিয়া ২০২৬ সালের GCSE ও A-Level পরীক্ষায় এবারও অসাধারণ ফলাফল অর্জন করেছে। এবারের ফলাফলে শিক্ষার্থীরা সামগ্রিকভাবে ১০০ শতাংশ পাসের সাফল্য অর্জনের পাশাপাশি গণিত, বিজ্ঞান ও আরবিসহ একাধিক বিষয়ে Grade 9–5-এ শতভাগ সাফল্য অর্জন করেছে।

২০২৬ সালের GCSE পরীক্ষায় জাতীয় পর্যায়ে Grade 4/C বা তার ঊর্ধ্বে পাসের হার যেখানে ৬৭ দশমিক ৩ শতাংশ, সেখানে দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষার্থীদের শতভাগ পাসের ফলাফল প্রতিষ্ঠানটির ধারাবাহিক একাডেমিক উৎকর্ষের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হয়েছে।

এবারের ফলাফলে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাবিল। সে Grade 9-এ সাতটি, Grade 8-এ একটি এবং Grade 7-এ একটি সহ মোট নয়টি GCSE বিষয়ে অসাধারণ ফলাফল অর্জন করেছে। তার এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

A-Level পরীক্ষাতেও শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। মাহদি ও সাফওয়ান উভয়েই AAA* ফলাফল অর্জন করেছে। এছাড়া কাউসার AAB, জাবির ABB এবং রাফি AAC ফলাফল অর্জন করেছে।

দারুল হাদীস লাতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আমরা আশা করি, তারা ভবিষ্যতেও জ্ঞান, চরিত্র ও নৈতিকতার ক্ষেত্রে নিজেদের আরও সমৃদ্ধ করবে।”

প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ার মাওলানা ফরিদ আহমদ চৌধুরী বলেন, “এটি আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। GCSE ও A-Level-এ আমাদের শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে, ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত শিক্ষা একজন শিক্ষার্থীকে উৎকর্ষের পথে এগিয়ে নিতে পারে। আমরা সকল শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্যের জন্য দোয়া করি।”

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও উচ্চমানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

দারুল হাদীস লাতিফিয়া পরিবারের পক্ষ থেকে সকল সফল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।