লন্ডন প্রতিনিধি
২৩ জানুয়ারী ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল

AddText 01 23 02.14.42 scaled
AddText 01 23 02.14.42 scaled

মুর্শিদে বারহক, উস্তাদুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল লন্ডনে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দারুল হাদিস লতিফিয়া ও আঞ্জুমানে আল-ইসলাহ লন্ডন ডিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ও হযরত ছাহেব কিবলাহ (রহ.)–এর মুহিব্বীন অংশগ্রহণ করেন।

মাহফিলে খতমুল কুরআন, হযরত ফুলতলী (রহ.)–এর জীবন ও বহুমুখী দ্বীনি অবদান নিয়ে আলোচনা এবং মিলাদ শরিফ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী। মাহফিল সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী।

আলোচনায় অংশগ্রহণ করেন আঞ্জুমানে আল-ইসলাহ-এর সাবেক সভাপতি হযরত মাওলানা আব্দুল জলিল, মুহাদ্দিস মাওলানা শিহাব উদ্দিন, মুফতি মাওলানা আশরাফুর রহমান, দারুল হাদিস লতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহহার এবং আল-ইসলাহ মসজিদ (মিশিগান)-এর চেয়ার হাজী আব্দুল মোতালিবসহ বিশিষ্ট আলেমগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মো. আব্দুল মালিক, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, মুফতি মারুফ আহমদ, হাফিজ মাওলানা আনহার আহমদ, মো. বদরুল ইসলাম, মো. সদরুল ইসলাম, মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান, হাজী আব্দুস সালাম, মিজান খান, মাওলানা মুসলে উদ্দিনসহ বহু উলামায়ে কেরাম, হাফেজে কুরআন ও হযরত ছাহেব কিবলাহ (রহ.)–এর অসংখ্য মুহিব্বীন। তাঁদের উপস্থিতিতে মাহফিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

মাহফিলে কিরাত, নাত ও শানে ফুলতলী পরিবেশন করেন কারি সুফিয়ান বিল্লাহ, মাওলানা সুলতান আহমদ, কারি আব্দুল মুহিত, আহমদ নিয়াজ ও মাওলানা কায়েদ উদ্দিন।

বক্তারা তাঁদের আলোচনায় হযরত আল্লামা ফুলতলী (রহ.)–এর তাকওয়া, ইখলাস, বিনয়, উম্মাহর প্রতি গভীর দরদ এবং আজীবন দ্বীনি খেদমতের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বিশ্বব্যাপী কুরআনের খেদমত, হাদিস শিক্ষার প্রসার এবং দ্বীনে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তাঁর প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান, সুযোগ্য ছাত্রবৃন্দ ও আদর্শই তাঁর জীবন্ত উত্তরাধিকার।

অনুষ্ঠান শেষে এক হৃদয়স্পর্শী মোনাজাতে হযরত ছাহেব কিবলাহ (রহ.), হযরত মুহাদ্দিস ছাহেব হুজুরসহ সকল মরহুমের রূহের মাগফিরাত, দরজা বুলন্দি ও তাঁদের দ্বীনি খেদমত কবুলিয়াত কামনা করা হয়।

উল্লেখ্য, জানুয়ারি মাসব্যাপী ব্রিটেনের বিভিন্ন শহরের মসজিদ ও মাদ্রাসায় হযরত ছাহেব কিবলাহ (রহ.)–এর ঈসালে সওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১০

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১২

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৩

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১৪

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

১৫

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১৬

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১৭

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১৮

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৯

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।