জহিরুল ইসলাম ছানি, ‎দোয়ারাবাজার প্রতিনিধি
১০ জুন ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার আব্দুল হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই কমিউনিটি ক্লিনিকের গত দুই বছরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি, (পিডিবি) ফলে ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগী ও গর্ভবতী নারী শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎সূত্র জানায়, গত ২০২২ সাল থেকে এ পর্যন্ত কয়েক বছরের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে গত শনিবার বিকেলে ক্লিনিকের বিদ্যুৎ লাইন কেটে দিলো পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ। এ নিয়ে এলাকার মানুষের মাঝে নানা ধরণের উত্তেজনা দেখা দিয়েছে।

‎স্থানীয়দের অভিযোগ, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড মেম্বার বিজয়ী হয় আব্দুল হামিদ। মেম্বার নির্বাচিত হয়েও নিজেকে আহবায়ক করে নিজের পচন্দমত আওয়ামীলীগ মতাদর্শের সদস্য দিয়ে বৈঠাখাই কমিউনিটি ক্লিনিকের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি করেন। আগের কমিটিতে আওয়ামীলীগ ছাড়া অনান্য দলের সকল সদস্যদের বাদ দেয়া হয়

‎আগের কমিটির নিয়ম ছিল ক্লিনিকে ডাক্তার ও ফ্রি ঔষধ নেবেন, তারা যেন জনপ্রতি ২/৫ টাকা দিয়ে ঔষধ কিনেনেন। আর এ টাকা দিয়ে ক্লিনিকের বিদ্যুৎ বিল ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হত।

‎মেম্বার আব্দুল হামিদ ক্লিনিকের আহবায়ক হওয়ার পর, আগের সে নিয়ম বাতিল করে নিজে বিদ্যুৎ বিল পরিস্কার পরিচ্ছন্নতার জন্য মাসে যত টাকা আসে রোগীদের থেকে ২/৫ টাকা না নিয়ে প্রতি মাসে বিদ্যুৎ বিল ও ক্লিনিক পরিস্কার পরিচ্ছন্নতার জন্য যত টাকা আসবে তিনি সেটা বহণ করবেন। তার পর থেকে দুই বছরগত হয়ে গেলও পরিশোধ করা হয়নী ক্লিনিকের বকেয়া বিদ্যুৎ বিল। কয়েক বার বিদ্যুৎ অফিস থেকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য নোটিশ আসলেও  পরিশোধ করা হয়নী বিদ্যুৎ বিল। তাই গত শনিবার পল্লি বিদ্যুৎ কতৃপক্ষ ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

‎মেম্বার আব্দুল হামিদ ক্লিনিকের আহবায়ক হওয়ার পর থেকে ক্লিনিকে নিয়মিত ডাক্তার আসেনা, সপ্তাহে একদুই দিন ডাক্তার আসে, যদিও সপ্তাহে একদুইদিন আসে, দুপুর বারটাবাজার আগেই ক্লিনিক থেকে বিদায় নেন। শুধু তাই নয় আব্দুল হামিদ বৈঠাখাই কমিউনিটি ক্লিনিকের আহবায়ক দায়িত্ব নেয়ার পর ক্লিনিক এলাকায় নিয়মিত মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ মাদক দ্রব্যের আস্তানায়  পরিনত হয়েছে।

‎বৈঠাখাই কমিউনিটি ক্লিনিকের সাবেক সভাপতি ৭ নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদির জানান, আমি দশ বছর এ বৈঠাখাই কমিউনিটি ক্লিনিক সভাপতি ছিলাম। দশ বছরেরও ক্লিনিকের এমন পরিস্থিতি হয়নী। বর্তমান সভাপতির গাফিলতির কারণে গত কয়েক বছরের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিদ্যুৎ বিলের জন্য ক্লিনিকের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লি বিদ্যুৎ কতৃপক্ষ। শুনে বড় কষ্ট পেলাম, কারণ ক্লিনিক প্রতিষ্ঠা লগ্ন থেকে এ ক্লিনিকের সাথে যুক্ত রয়েছি।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, শুনেছি হামিদ মেম্বার ক্লিনিকের দায়িত্বরত ডাক্তারের কাছ থেকে প্রতি মাসে একটা মাশুয়ারা নেন। তাই মন মতো ক্লিনিকে ডাক্তার আসা যাওয়া করেন।

‎বৈঠাখাই কমিউনিটি ক্লিনিক সভাপতি মেম্বার আব্দুল হামিদের সাথে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননী।

‎ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক মরিয়ম আক্তার বলেন, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ কতৃপক্ষ।

‎দোয়ারাবাজার পল্লি বিদ্যুতের এজিএম আব্দুর রহীম জানান, গত কয়েক বছরের বকেয়া বিদ্যুৎ বিল না দেয়ার কারণে, ক্লিনিকের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।