জকিগঞ্জ প্রতিনিধি
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে হাওরে মিলল জগন্নাথপুরের প্রবাসীর পুড়িয়ে দেওয়া লাশ

InShot 20260203 182707720 ezgif.com optiwebp scaled
InShot 20260203 182707720 ezgif.com optiwebp scaled

সিলেটের জকিগঞ্জে নিখোঁজের চার দিন পর সুনামগঞ্জের জগন্নাথপুরের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তাঁর পুড়িয়ে দেওয়া মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত বুরহান উদ্দিন শফি (৫৯) যুক্তরাজ্য প্রবাসী ছিলেন। তিনি পরিবার নিয়ে সিলেট নগরের আম্বরখানা এলাকায় থাকতেন। গত শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি সিলেট থেকে মৌলভীবাজারের কুলাউড়া যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

‎নিহতের ভাগনে মারজান মাহমুদ রুহি ফেসবুকে এক পোস্টে তাঁর মামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একে ‘সুপরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড’ উল্লেখ করে লিখেছেন, “খুনিরা শুধু তাঁকে হত্যাই করেনি, আলামত নষ্ট করতে লাশটি পুড়িয়ে দিয়েছে।” একজন প্রবাসী কেন নিজ দেশে এসে এভাবে খুন হবেন—সেই প্রশ্ন তুলে রুহি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের ফাঁসি দাবি করেছেন।

‎আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কৃষকরা হাওরে মরদেহটি পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের শরীরে আগুনে পোড়ানোর চিহ্ন ছিল এবং গলায় দড়ি প্যাঁচানো ছিল। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, পরিচয় গোপন ও আলামত নষ্ট করতেই মরদেহটি পুড়িয়ে দেওয়া হয়েছে।

‎পিবিআই ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করে। পরে স্বজনরাও মরদেহটি শনাক্ত করেন।

‎জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।

‎তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় মামলা কোন থানায় দায়ের করা হবে সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।