সবুজ প্রান্ত অনলাইন
৩ জানুয়ারী ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে এনসিপির দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, ইলিয়াস-পুত্রের প্রার্থীতা বাতিল

20260103 160359 ezgif.com jpg to webp converter scaled
20260103 160359 ezgif.com jpg to webp converter scaled

‎সিলেট জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এর মাঝেই আজ শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উঠে এসেছে নানা নাটকীয় তথ্য। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে এবং একজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় প্রার্থিতা হারিয়েছেন বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছিল এনসিপি। জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সিলেট-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র দাখিল করতে না পারায় সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক চৌধুরী ও সিলেট-৪ আসনের প্রার্থী মো. রাশেদ উল আলমের প্রার্থিতা স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। নথিপত্র দেখাতে পারলে পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

‎অপরদিকে সিলেট-২ আসনে বড় ধাক্কা খেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে মো. আবরার ইলিয়াস এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাইদ আহমদের প্রার্থিতা বাতিল হয়েছে এবং জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমানের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

‎সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব গণমাধ্যমকে জানান,’সিলেট-১ ও ২ আসনের ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। তার মধ্যে সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হক চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব মধ্যে একটি  প্রত্যাহারের যথেষ্ট প্রমাণপত্র দেখাতে না পারায় তার মনোনয়নপত্রটি আপাতত স্থগিত রাখা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তীতে তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

‎তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর ভূয়া প্রমানিত হওয়ায় সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াস ও মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১০

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১১

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১২

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৩

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৪

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৫

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৬

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৭

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৮

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।