তিনি বলেন, “ধানের শীষ বিজয়ী হলে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, কথা বলার অধিকার ফিরে পাবে এবং রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে নিশ্চিত হবে।”
শনিবার (১ নভেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কামরুল বলেন, “বিএনপি সব সময় দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করেছে। বন্যা ও দুর্যোগের সময় বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে ছিল সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়ে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের হাতে বন্দি। বাকস্বাধীনতা ও ভোটাধিকার হারানো অবস্থায় উন্নয়নের নামে সুনামগঞ্জ-১ আসনে হয়েছে কেবল লুটপাট। এবার সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার।”
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে কৃষকসহ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাট উন্নয়নে ভূমিকা রাখব। তবে দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষে এক হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।”
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।