সবুজ প্রান্ত
১৮ অক্টোবর ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে বিএনপি’র লিফলেট বিতরণ ও পথসভা

জহিরুল ইসলাম সানি, দোয়ারাবাজার :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীর বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে এসে পথসভায় মিলিত হয়।

উপজেলা বিএনপি’র আহবায়ক আলতাফুর রহমান খসরুর সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। আর তারেক রহমান দেশের মানুষের কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ চালু করবেন, যাতে বৃদ্ধ বয়সেও কাউকে কারো দয়ার ওপর নির্ভর করতে না হয়। এখন আমাদের করণীয়—ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শামসুল হক নমু, আলহাজ্ব এম এ বারী, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

পথসভা শেষে নেতাকর্মীরা “৩১ দফা বাস্তবায়ন চাই”, “ধানের শীষের জয় হোক”—এই স্লোগানধ্বনিতে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।