সবুজ প্রান্ত
২৪ মার্চ ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইএফটি জটিলতায় এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও বোনাস বন্ধ: শিক্ষক সমিতির নিন্দা

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন আপডেট
ফাইল : ছবি
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) প্রক্রিয়ার জটিলতার কারণে এমপিওভুক্ত শিক্ষকদের চার মাস ধরে বেতন পরিশোধ করা হয়নি। বেতন-ভাতা বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। বিষয়টি অমানবিক উল্লেখ করে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লব বলেন, “ইএফটি বাস্তবায়নের অজুহাতে শিক্ষকদের চার মাস ধরে বেতন থেকে বঞ্চিত রাখা হয়েছে। অথচ সরকারি-বেসরকারি অন্যান্য দপ্তরে স্বাভাবিকভাবে বেতন প্রদান করা হচ্ছে।” তারা বলেন, ইএফটি কার্যক্রম চলমান রাখার পাশাপাশি শিক্ষকদের বেতন পরিশোধ করা উচিত ছিল।



শিক্ষক নেতারা আরও বলেন, ইএফটি প্রক্রিয়ার কারণে দেশের আর কোনো সরকারি খাতের কর্মচারী-কর্মকর্তারা এমন দুর্ভোগের শিকার হননি। শুধুমাত্র এমপিওভুক্ত শিক্ষকদের উপর এই চাপ প্রয়োগ করা হয়েছে, যা ক্রীতদাস প্রথাকেও হার মানিয়েছে বলে তারা মন্তব্য করেন।



তারা মনে করেন, কিছু কুচক্রী মহল সরকারকে বেকায়দায় ফেলতে ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়া বিলম্বিত করছে। এর ফলে শিক্ষকরা মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।



বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চলতি সপ্তাহের মধ্যে অর্থাৎ ২৭ মার্চের মধ্যে মার্চ মাসের বেতন, উৎসব বোনাসসহ সকল বকেয়া পরিশোধের জোর দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করা হয়, তাহলে তারা ক্লাস বর্জনসহ পরীক্ষাও বন্ধ রাখার কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।