সবুজ প্রান্ত
১৬ মার্চ ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চৈত্রে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস: বজ্রপাত, শিলাবৃষ্টি ও ঝড় আসছে!

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, বজ্রপাত, শিলাবৃষ্টি, চৈত্র মাস, আবহাওয়ার পূর্বাভাস

চৈত্র মাসের শুরুতেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক, আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। শনিবার (১৫ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যে সারা দেশে তিনটি কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। ১৫ ও ১৬ মার্চ সিলেট, ময়মনসিংহ (নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা), চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। তার মতে, এসব ঝড় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।

এছাড়া, ২০ থেকে ২৩ মার্চ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের উপর দিয়ে আবারও বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। ২৮ থেকে ৩১ মার্চ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের ওপরেও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার (১৫ মার্চ) ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তরমুজ চাষিদের জন্য বৃষ্টিপাত সতর্কতা:

২০ শে মার্চ থেকে ২৩ শে মার্চের মধ্যে খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাসমূহের উপর দিয়ে বজ্রপাত সহ শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। তরমুজ চাষিদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে জমিতে অতিরিক্ত পানি নিষ্কাশন ব্যবস্থা করে রাখা এবং কৃত্রিম সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে তরমুজের ফসলের ক্ষতি কমিয়ে আনা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।