সবুজ প্রান্ত
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের চৌধুরীবাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ

জকিগঞ্জ প্রতিনিধি :: রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন বিএনপি সমাবেশ করেছে। গতকাল রবিবার কাজলসার ইউনিয়নের চৌধুরীবাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলার সভাপতি শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ।

কাজলসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব চেরাগ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর, কানাইঘাট উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কাজলসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য হিফজুর রহমান।

বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আব্দুল মালেক, উপজেলা যুবদলের সদস্য সাহেদুজ্জামান সাহেদ , কাজলসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজেদুল ইসলাম সাজু, জকিগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রশীদ রিপন, উপজেলা যুবদলের সদস্য সামাদুর রেজা সামাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হাসান প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেন, ‘সকল বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই শহীদদের আত্মদান অর্থবহ হবে। উগ্রবাদীদের আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না। হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।