সবুজ প্রান্ত
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব: গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

বাংলাদেশে চলমান অপরাধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ছিনতাই, ডাকাতি, হত্যা এবং ধর্ষণের মতো অপরাধের হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব অপরাধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে সমালোচনা চলছে। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন।

এদিকে, রোববার দিবাগত রাত ৩ টায় এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘আওয়ামী দোসররা’ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে অর্থের মাধ্যমে অপকর্ম চালাচ্ছে।

তিনি বলেন, “এই দোসরদের কোথাও দাঁড়াতে, বসতে কিংবা শুতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন আরো কঠোরভাবে অভিযান পরিচালনা করে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বলে দিতে চাই, আওয়ামী দোসররা যে কাজগুলো করছে, তাদের আমি ঘুম হারাম করে দেব, তারা কোথাও স্থান পাবে না।” এছাড়াও, ‘অপারেশন ডেভিল হান্ট’ এর মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

ছাত্রসমাজের দাবি অনুযায়ী, সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেও যথাযথ কার্যক্রম চালাচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাহিনী যথাযথভাবে কাজ করছে এবং পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ থাকলেও তিনি আশ্বস্ত করেন, “মা-বোনদের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় চিন্তিত। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে কাজ করছে।”

গভীর রাতের এই সংবাদ সম্মেলন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা যেভাবেই হোক, জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাব।” তবে, প্রশ্ন থেকে যাচ্ছে—আইনশৃঙ্খলা পরিস্থিতির সত্যিকার উন্নতি কতটা সম্ভব, এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা কি সম্ভব হবে?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।