সবুজ প্রান্ত
২০ জুন ২০২২, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

জকিগঞ্জ উপজেলার গণমাধ্যম কর্মীদের অন্যতম প্লাটফর্ম জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষে এক জরুরী সাধারণ সভা সোমবার (২০ জুন) বিকাল ৩টার সময় জকিগঞ্জ ডাক বাংলোয় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জুবায়ের আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল মুকিত (এমডি-জকিগঞ্জ টিভি), মোহাম্মদ কামরুজ্জামান (সাব-এডিটর-দৈনিক সিলেট মিরর), মাজহারুল ইসলাম জয়নাল (সম্পাদক-নকশী বাংলা), জামাল আহমদ (ডিরেক্টর-জকিগঞ্জ টিভি), আহসান হাবীব লায়েক (জকিগঞ্জ প্রতিনিধি-দৈনিক এই বাংলা), তারেক আহমদ (সম্পাদক-সাপ্তাহিক জকিগঞ্জের ডাক), লিমন তালুকদার (সম্পাদক-জকিগঞ্জ টাইমস), আহমদ আল মনজুর (সম্পাদক-জকিগঞ্জ ভিউ), রায়হান আহমদ (নির্বাহী সম্পাদক-জকিগঞ্জের ডাক), আব্দুল্লাহ আল সুহেল (নির্বাহী সম্পাদক-সাপ্তাহিক সবুজ প্রান্ত) প্রমুখ।
সভায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করার লক্ষে জকিগঞ্জ উপজেলায় কর্মরত নতুন আরো ৫ জন গণমাধ্যম কর্মীকে তাদের আবেদনের প্রেক্ষিতে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সদস্যপদ প্রাপ্তরা হলেন, জকিগঞ্জ টিভির এডিটর জেএফ চৌধুরী ফাহিম, হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি জুবায়ের আহমদ, জেডটিভি অনলাইনের এমডি হাবিবুল্লাহ মিসবাহ ও আবীর আল নাহিয়ান।

তাছাড়া জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কারনে বারবার আহবান করার পরেও কোনো সাড়া না দেওয়ার কারনে প্রেসক্লাবের সভাপতি এটিএম ফয়সলকে চুড়ান্ত নোটিশ প্রদান করা হয়।

ক্লাবের কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী কাউন্সিল পর্যন্ত সাংবাদিক জুবায়ের আহমদকে আহবায়ক ও মো. হাবিবুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক আব্দুল মুকিত, সদস্য মোহাম্মদ কামরুজ্জামান ও আহমদ আল মনজুর। গঠিত আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে প্রেসক্লাব পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র প্রণয়ন করার জন্য দায়িত্ব প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।