সবুজ প্রান্ত
২৮ জানুয়ারী ২০১৯, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের চন্ডিপুলে লতিফিয়া দারুল কোরআন মাদ্রাসার উদ্বোধন

কুরআন হিফজের পাশাপাশি আখলাকী তারবিয়াত গ্রহণ করলে পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব।
          মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, একজন মা-বাবার উচিত সন্তানকে দ্বীনি ইলিম শিক্ষা দেয়া। দ্বীনি ইলিম মানুষকে আদর্শবান নামাজী ও মুত্তাকী বানায়। অন্যদিকে যারা দ্বীনি ইলিম শিক্ষা দেয়ার কাজে নিয়োজিত, তাদেরকে শিক্ষার্থীর আমল, আখলাক, সুন্দর  করার পাশাপাশি তাঁর মাঝে জাহেরী ও বাতেনী সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। তিনি আরো বলেন, কুরআনুল কারিম আল্লাহর কালাম, এর হিফজ করা খুবই ভাগ্যের ব্যাপার। ৬মাসে কুরআন হিফজ করা বড় কথা নয়, সময় নিয়ে সাথে সাথে আখলাকী তারবিয়াত গ্রহণ করে কুরআনুল কারীম হিফজ করুন, তবেই পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব।

তিনি আজ সোমবার দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ লতিফিয়া দারুল কুরআন মাদরাসা সিলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

মাওলানা আব্দুল মালিক এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শেখ মখন মিয়া, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সিলেট জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা ও সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর প্রচার সম্পাদক মারুফ আহমদ, জেলা আল ইসলাহ’র সদস্য হাফিজ রওশন আহমদ, অছিয়ত আলী দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা সুয়েব আহমদ, সুনামগনজ জেলা তালামীযের সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হেনা ইয়াসিন, দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন পাশা, আউশ কান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আফজল হোসাইন, হাসান আহমদ ও মাসুদ আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো: গোলাম হাসান চৌধুরী, নাতে রাসূল সা. পরিবেশন করেন মো: মশির আলম মিজান ও হাবিবুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।