
জকিগঞ্জ সরকারি কলেজে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের নতুন কমিটির কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জকিগঞ্জ সরকারি কলেজের কনফারেন্স হলে এ কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান কাউন্সিলর হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক। সহকারী কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল এহসান জাবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তায়্যিব রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন, অফিস সম্পাদক মাহবুব আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, আবু হানিফ মো. নায়িম, জকিগঞ্জ উপজেলা সভাপতি রিয়াদুর রহমান চৌধুরী, জকিগঞ্জ পৌর সভাপতি দিলশাদ আনোয়ার ও জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আহমদুল হক।
কাউন্সিলে মো. মকছুদ আহমদকে সভাপতি, আব্দুল্লাহ আল মাছরুরকে সাধারণ সম্পাদক এবং ওলিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি মো. আফজাল হোসাইন ও মাছুম আহমদ, সহ সাধারণ সম্পাদক সাকিব শহিদ, সহ সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, প্রচার সম্পাদক নাঈম চৌধুরী, সহ প্রচার সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক জাবেদ আহমদ, অফিস সম্পাদক ফাহমিদ হোসেন রাহি, সহ অফিস সম্পাদক হাবিব আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ প্রশিক্ষণ সম্পাদক আবু হানিফ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রুহেল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান মুন্না, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক জসিম আহমদ।
কমিটির সদস্যরা হলেন রাজু আহমদ, সুলেমান ফারসি, মিলাদুর রহমান মিলন, কামিল উদ্দিন মারুফ, ময়নুল ইসলাম নুরুল, হোসাইন আহমদ ও আব্দুল্লাহ আহমদ।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।