
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ গোয়াইনঘাট (পুসাগ) গণিত অলিম্পিয়াড এবং পুরস্কার বিতরণ অনুষ্টান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) উপজেলার গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় দ্বিতীয় অধিবেশনের আসরে পুসাগের সভাপতি রুবেল আহমদ রাহীর সভাপতিত্বে ও সাধারনসম্পাদক ফখরুজ্জামান ফলিক ও তাহেরা আফরিনের যৌথ সঞ্চালনায়, প্রধান প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপ-উপাচার্য এবং বিভাগীয় প্রধান,গাণিত বিভাগ শাবিপ্রবির প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম। উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসা রতন কুমার অধিকারী, প্লানিং ও ডেভেলপমেন্ট ডাইরেক্টর, শাবিপ্রবির আহমেদ মাহবুব ফেরদৌসী, উপজেলার একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের সিনিয়র অফিসার নাজমুল হক চৌধুরী, জনাব রিয়াজ উদ্দিন, সিনিয়র শিক্ষক,সোহরাব আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কৃষিবিদ আনোয়ার হোসেন,প্রতিষ্টাকালীন সভাপতি জনাব সদর উদ্দিন, কবি ও সিভিল ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ, পুসাগের সাবেক সভাপতি এবং গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলজার হোসাইন, পুসাগের সাবেক সভাপতি রুহুল আমিন মারুফ ও পুসাগের সাবেক সভাপতি ফাহিম মোনায়েম।
গণিত অলিম্পিয়াড ০২৬ প্রতিযোগীতায় উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ৩ ক্লাসে ১০জন করে ৩০ জনকে নির্বাচিত করে পুরষ্কৃত করা হয়েছে ।
পুসাগ গণিত অলিম্পিয়াড’২৬ প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন পুসাগের উপদেষ্টা তোরাব আলী ।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।