স্টাফ রিপোর্টার
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে সিলেটেও বাড়ল বাসভাড়া

ছবি : সংগ্রহকৃত

জ্বালানি তেলের দাম এক লাফে বৃদ্ধির পর সিলেট অঞ্চলেও দূরপাল্লার বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট সার্কেল এই নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে, যা গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে; যা এর আগে ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে এই ভাড়াবৃদ্ধির সিদ্ধান্তটি কেবল ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যাস, অকটেন বা পেট্রোলচালিত বাস ও মিনিবাসের পূর্বনির্ধারিত ভাড়াই বহাল রয়েছে।

এদিকে নতুন ভাড়ার তালিকায় দেখা গেছে, যেসব সড়কে সেতু বা অন্য কোনো কারণে টোল দিতে হয়, তা নতুন ভাড়ার সঙ্গে সমন্বয় করা হয়েছে। বিআরটিএ সিলেট সার্কেলের প্রকাশিত তালিকা অনুযায়ী বিভিন্ন রুটের নতুন ভাড়ার চিত্র নিচে তুলে ধরা হলো:

• সিলেট-সুনামগঞ্জ (৫৯ কিমি): ৪০ আসনের বাসে ১৪২ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮১ টাকা।

• সিলেট-জকিগঞ্জ (৮৯ কিমি): ৪০ আসনের বাসে ২১৪ টাকা এবং ৫১ আসনের বাসে ২৭৩ টাকা।

• সিলেট-ছাতক (২৯ কিমি): ৪০ আসনের বাসে ৭০ টাকা।

• সিলেট-দিরাই (৭৫ কিমি, ৩৫ টাকা টোলসহ): ৪০ আসনের বাসে ২১৫ টাকা এবং ৫১ আসনের বাসে ২৬৫ টাকা।

• সিলেট-কুলাউড়া (৬১ কিমি, ৬৫ টাকা টোলসহ): ৪০ আসনের বাসে ১৪৬ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮৬ টাকা।

• সিলেট-শেরপুর (৩৭ কিমি, ৩৫ টাকা টোলসহ): ৪০ আসনের বাসে ৮৯ টাকা এবং ৫১ আসনের বাসে ১১৩ টাকা।

• সিলেট-বিশ্বনাথ (২৪ কিমি, ৬ টাকা টোলসহ): ৪০ আসনের বাসে ৫৮ টাকা এবং ৫১ আসনের বাসে ৭৪ টাকা।

• সিলেট-শ্রীমঙ্গল (৮৩ কিমি): ৪০ আসনের বাসে ১৯৯ টাকা এবং ৫১ আসনের বাসে ২৫৪ টাকা।

• সিলেট-জাফলং (৫৮ কিমি): ৪০ আসনের বাসে ১৩৯ টাকা ২০ পয়সা এবং ৫১ আসনের বাসে ১৭৭ টাকা।

• সিলেট-গোয়াইনঘাট (৩৮ কিমি): ৪০ আসনের বাসে ৯১ টাকা এবং ৫১ আসনের বাসে ১১৬ টাকা।

• সিলেট-মৌলভিবাজার (৬৩ কিমি): ৪০ আসনের বাসে ১৫১ টাকা এবং ৫১ আসনের বাসে ১৯৩ টাকা।

• সিলেট-চন্দরপুর (২৭ কিমি): ৪০ আসনের বাসে ৬৫ টাকা এবং ৫১ আসনের বাসে ৮৩ টাকা।

ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু জানান, সরকারের নির্ধারিত হারেই প্রতিটি বাসকে যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভাড়া পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে চালক-হেলপার ও যাত্রীদের মধ্যে কিছু জটিলতা বা ভুল বোঝাবুঝি তৈরি হলেও কয়েক দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে সিলেটেও বাড়ল বাসভাড়া

১

বীরশ্রীর প্রতিটি বাজারে লাইটিং, ফ্রি জন্মনিবন্ধনের ঘোষণা জাহেদ ফারহানের

২

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

৩

স্টারলিংক ও স্যাটেলাইট প্রযুক্তির ছোঁয়ায় দুর্গম খাসিয়া পলিতে পৌঁছে গেল ‘উপশম প্লাস’-এর টেলিমেডিসিন সেবা

৪

ডাকসু ভিপি সাদিক কায়েম কুলাউড়া আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

৫

ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ শুরু বেলা ৩টায়

৬

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

৭

নাসির উদ্দিন মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন

৮

কুলাউড়ায় আলী আমজদ কলেজের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

৯

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

১০

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

১১

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

১২

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

১৩

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

১৪

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

১৫

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

১৬

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

১৭

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

১৮

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১৯

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।