আবু তাহের, গোলাপগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আসন্ন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ বাজারের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও ইমরান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

‎সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক আনোয়ার শাহজাহান, সাংবাদিক আব্দুল আহাদ এবং সাংবাদিক মো. শহিদুর রহমান সুহেদ।

‎এছাড়াও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট কবির আহমদ বাবর ও মহি উদ্দিন চৌধুরীসহ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী এবং ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের শুরুতে প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন ইশতেহার তুলে ধরেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎আগামী ৩ অক্টোবর ২০২৬ গোলাপগঞ্জ প্রেসক্লাবের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭টি পদের বিপরীতে এবারের নির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১

স্টারলিংক ও স্যাটেলাইট প্রযুক্তির ছোঁয়ায় দুর্গম খাসিয়া পলিতে পৌঁছে গেল ‘উপশম প্লাস’-এর টেলিমেডিসিন সেবা

২

ডাকসু ভিপি সাদিক কায়েম কুলাউড়া আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

৩

ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ শুরু বেলা ৩টায়

৪

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

৫

নাসির উদ্দিন মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন

৬

কুলাউড়ায় আলী আমজদ কলেজের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

৭

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

৮

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

৯

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

১০

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

১১

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

১২

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

১৩

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

১৪

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

১৫

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

১৬

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১৭

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১৯

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।