
একা পেয়ে পথরোধ করে উপর্যপুরি কুপিয়ে ও ছুরিকাঘাত-এভাবেই হবিগঞ্জের বানিয়াচংয়ের মন্দরি গ্রামে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে খুন হয়েছেন স্থানীয় বাসিন্দা লোকমান মিয়ার পুত্র জায়দুল মিয়া (২৭)। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ওই গ্রামেই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলে আসা সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আব্দুল মজিদ ও সারোয়ারের লোকজন এই অতর্কিত আক্রমণ চালায়। নির্ধারিত সময়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে জায়দুলকে একা পেয়ে তাঁর ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয় হামলাকারীরা।
পরবর্তীতে আশপাশের লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। হত্যাকাণ্ডের পর গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরে এই মৃত্যুর ঘটনা ঘটে। বর্তমানে এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।