
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার জন্য সম্ভাব্য প্রার্থীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের দপ্তরে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নির্বাচনে প্রার্থীর যোগ্যতা কিংবা অযোগ্যতা নির্ধারণের মূল এখতিয়ার নির্বাচন কমিশনের। এমপিওভুক্ত শিক্ষকরা এতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না,তা সংশ্লিষ্ট আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা পর্যালোচনা করে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।
তিনি আরও উল্লেখ করেন, ইসি যদি এ বিষয়ে কোনো আইনি ব্যাখ্যা বা পরামর্শ চায়, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তা স্পষ্ট করবে। এ ছাড়া শিক্ষকদের প্রার্থিতা ইস্যুতে জামায়াত নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংসদে বিল পাস হওয়ার সময় তারাও উপস্থিত ছিল । ফলে এখন সরকারের ওপর দায় চাপানোর কোনো সুযোগ নেই।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।