
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ পৌর শাখার উদ্যোগে মাহফিলে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় জকিগঞ্জের ইখওয়ান সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ পৌর আল ইসলাহর সভাপতি কাজী মো. হিফজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথির বয়ান পেশ করেন রাখালগঞ্জ দারুল কেরআন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুশাহিদ আহমদ কামালী এবং থানাবাজার দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মাসুক আহমদ।
মাহফিলে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, পৌর তালামীযের সভাপতি মো. দিলশাদ আনোয়ার, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা নজমুল ইসলাম, আলিম উদ্দিনসহ পৌর ও উপজেলা আল ইসলাহ এবং পৌর তালামীযের নেতৃবৃন্দ।
পরে মিলাদ ও দোয়া পরিচালনা শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।