বড়লেখা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় মামলা প্রত্যাহারের চাপ ও হুমকির অভিযোগ সংবাদ সম্মেলনে আব্দুস সালামের ন্যায়বিচারের দাবি

মৌলভীবাজারের বড়লেখায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বিচারাধীন মামলা প্রত্যাহারে চাপ, বাড়িতে যাতায়াতের রাস্তা কেটে বন্ধ করা এবং হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিতভাবে এসব অভিযোগ করেন। আব্দুস সালাম উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুস সালাম জানান, জমিজমা নিয়ে একই গ্রামের বাসিন্দা সোনাহর আলীসহ প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির একাধিক উদ্যোগ নেওয়া হলেও সমাধান না হওয়ায় তিনি আইনগত আশ্রয় নেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

তার অভিযোগ, আদালত পর্যন্ত বিষয়টি যাওয়ার পর থেকে প্রতিপক্ষের লোকজন বিচারাধীন বিষয় নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। পাশাপাশি তার বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ ও কেটে দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, আদালতে থাকা মামলাটি প্রত্যাহারের জন্য তাকে প্রকাশ্যে ও পরোক্ষভাবে হুমকি-ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে আব্দুস সালাম বলেন, তিনি কোনো অন্যায় বা বেআইনি সুবিধা চান না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় মামলা প্রত্যাহারের চাপ ও হুমকির অভিযোগ সংবাদ সম্মেলনে আব্দুস সালামের ন্যায়বিচারের দাবি

সিলেটে আদালত এলাকা থেকে ৭ মামলার আসামি ডাকাত সবুজ গ্রেফতার

ড্রেজার বসিয়ে বালু তোলায় নদীভাঙন, গোয়াইনঘাটে এলাকাবাসীর মানববন্ধন

‘আশা ছেড়ে দিয়েছিলেন অনেকে’— সিলেটে হারানো আইফোনসহ ৫২ মোবাইল ফিরে পেয়ে আবেগপ্লুত ভুক্তভোগীরা

সীমান্ত পেরিয়ে ভারতের কয়লা গুহায় প্রবেশ, মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃত্যু

দোয়ারাবাজারে জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষ  ‎

সিলেটে ভিসিএমআইএস প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন

গুরুসদয় স্কুলের শিক্ষার্থীদের পাশে শাহেদ আহমদ রাসেল : রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ছুটিতে দেশে ফেরা হলো না, সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটের ৩ প্রবাসীর

নাতে রাসুলে মুখরিত জকিগঞ্জের রাজপথ, হাজারো ছাত্র-জনতার মুবারক র‌্যালি

১০

ধানের গোলা থেকে ২৪ লাখ টাকার ফেনসিডিল জব্দ, গোয়াইনঘাটে ‘কুটিনা’ গ্রেপ্তার

১১

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

১৩

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

১৪

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

১৫

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

১৬

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

১৭

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

১৮

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

১৯

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।