সিলেট প্রতিনিধি
২৫ অগাস্ট ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২৩ আগস্ট সিলেট উপশহরস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কার্যালয়ে ১ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিলেট বিভাগের বিভিন্ন জেলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটদের নিয়ে পর্যায়ক্রমে ১৩টি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মাসুদ রানা,  সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউএনডিপি বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এবং প্রকল্পের সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজারগনও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতের মামলা সংক্রান্ত তথ্য সংরক্ষণ, তথ্য হালনাগাদ, মামলা ব্যবস্থাপনা, প্রতিবেদন প্রস্তুতসহ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকরা জানান, গ্রাম আদালতের কার্যক্রমের তথ্য সঠিকভাবে সংরক্ষণ, হালনাগাদ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে গ্রাম আদালতে দায়ের হওয়া মামলা, শুনানি, নিষ্পত্তি ও অন্যান্য কার্যক্রমের তথ্য সুশৃঙ্খলভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা সহজ হবে।

উল্লেখ্য, ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় সিলেট বিভাগে ২৩ আগস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ১৩টি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।