
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী “ফ্যামিলি কার্ড কর্মসূচি-২৬” বাস্তবায়নের লক্ষ্যে খানা/পরিবার জরিপের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল আবেদনকারীকে পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।