কানাইঘাট প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৫ বাংলাদেশি প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।

‎সোমবার (২৭ জুলাই) বিকেলে কানাইঘাটের আগাতালুক মাঝতালুক পাঁচপীর হাফিজিয়া মাদরাসা মিলনায়তনে কানাইঘাট উপজেলা জমিয়তের আয়োজনে এই অর্থ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, “নিহতরা বুকভরা স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু লাশ হয়ে দেশে ফিরতে হয়েছে, যা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। বিপদগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকা আমাদের ঈমানি ও মানবিক দায়িত্ব।”

‎তিনি আরও বলেন, নিহতদের এতিম সন্তানদের লেখাপড়া যাতে বন্ধ না হয় সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা উপকরণ, যাতায়াত খরচসহ সব ধরনের সহযোগিতা দলীয়ভাবে এবং প্রবাসীদের নিয়ে করা হবে। একইসাথে সমাজের বিত্তবানদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা তদারকির জন্য একটি কমিটি গঠনের কথাও জানান জমিয়ত সভাপতি।

‎কানাইঘাট উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ রফিক আহমদের সভাপতিত্বে এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা বুরহান উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন প্রমুখ।

‎অনুষ্ঠানে আলেম-ওলামা, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

‎গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ যুবক নিহত হন। তারা হলেন- গাছবাড়ী গ্রামের আবদুল কাদির (৩০), মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান (২৭) ও জুবায়ের আহমেদ (২৮), আগাতালুক গ্রামের জসিম উদ্দিন (৩৮) এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ (৩৫)। ৩০ জুন তাদের মরদেহ দেশে আনা হলে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১০

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১১

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১২

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৩

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৪

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৫

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৭

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৮

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৯

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।