মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
১১ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ লোকমান হেকিম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে একজন পরোপকারী শিক্ষিত তরুণ সমাজসেবক মোহাম্মদ লোকমান হেকিম,এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

ইতোমধ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে মাঠে নেমেছেন,যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। তার এই গণসংযোগ কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। তরুণ থেকে শুরু করে প্রবীণ—সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি তার প্রচারণাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

মোহাম্মদ লোকমান হেকিম বলেন,আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন,শিক্ষা,যোগাযোগ ব্যবস্থা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন পেলে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমার বহুদিনের স্বপ্ন ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের সেবা করার।

তিনি আরও বলেন,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড কলাগাঁও গ্রামের বাসিন্দা হিসেবে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করেছি।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানাযায়, অনেকেই তাকে একজন যোগ্য ও সমাজসেবক প্রার্থী হিসেবে দেখছেন। তাদের আশা,তিনি চেয়ারম্যান হলে এলাকায় উন্নয়ন হবে এবং সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে শ্রীপুর উত্তর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে। বিভিন্ন দলের একাধিক প্রার্থী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন,ফলে নির্বাচনটি হতে পারে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, সভা-সমাবেশ এবং নানা কর্মকাণ্ডে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।