
সমুদ্রপথে অবৈধভাবে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার সময় নৌকা দুর্ঘটনায় সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজন প্রাণ হারিয়েছেন। আজ শনিবার (২৮ মার্চ) এই খবর এলাকায় পৌঁছানোর পর নিহতদের বাড়িতে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম শোকাচ্ছন্ন হয়ে পড়েছে এবং পরিবারের সদস্যরা বারবার জ্ঞান হারাচ্ছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার তারাপাশা গ্রামের আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান (৩২), মৃত কারী ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া (২৫),আবু সরদারের ছেলে নুরুজ্জামান ময়না (৩৮) এবং রনারচর গ্রামের মুজিবুর রহমান। নিহতদের মধ্যে একই গ্রামের তিন বাসিন্দা রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গত রমজান মাসে বাড়ি ছেড়েছিলেন তারাপাশা গ্রামের চার ব্যক্তি। তারা লিবিয়া থেকে নৌকাযোগে গ্রিস যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। এতে তারাপাশা গ্রামের তিনজনসহ দিরাই উপজেলার মোট চারজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।