বিশ্বনাথ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর পৈত্রিক নিবাস পরিদর্শন করেছেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বিশ্বনাথ পৌরসভার রামধানা গ্রামে ইলিয়াস আলীর বাড়িতে যান।

​সফরকালে উপদেষ্টা এম ইলিয়াস আলীর অসুস্থ মা সূর্যবান বিবির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পারিবারিক সূত্র জানায়, ৯০ বছর বয়সী সূর্যবান বিবি বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী এবং ওই সময় তিনি ঘুমে থাকায় উপদেষ্টার সাথে তাঁর সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি।

​পারিবারিক সূত্রে আরও জানা গেছে, পররাষ্ট্র উপদেষ্টার এই সফরটি ছিল পূর্বনির্ধারিত নয়। ঘটনার সময় সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা নির্বাচনী এলাকায় জনসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত থাকায় বাড়িতে ছিলেন না। এছাড়া ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী ও বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবও তখন বাড়ির বাইরে ছিলেন। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়ির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্টরা উপদেষ্টাকে আতিথেয়তা প্রদান করেন।

​রাজনৈতিক ভিন্নমতের ঊর্ধ্বে উঠে একজন উপদেষ্টার এই পরিদর্শনকে স্থানীয় পর্যায়ে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। সাধারণ মানুষের মতে, অসুস্থ বয়োজ্যেষ্ঠকে দেখতে যাওয়ার এই উদ্যোগ মানবিক সহমর্মিতার একটি দৃষ্টান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।