স্টাফ রিপোর্টার
১৩ জুন ২০২৬, ২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী । ছবি : সংগ্রহকৃত

বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী শেষনিশ্বাস ত্যাগ করেছেন। শনিবার (১৩ জুন) রাত দেড়টার দিকে সিলেট মহানগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাতা নজরুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত থাকার পর শেষ তিন দিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামে ১৯৪৭ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর বাবার নাম মাওলানা আবদুল হক চৌধুরী। শিক্ষাজীবনে তিনি সিলেট আলিয়া মাদ্রাসা থেকে ১৯৫৯ সালে দাখিল, ১৯৬৩ সালে আলিম, ১৯৬৫ সালে ফাজিল এবং ১৯৬৭ সালে কামিল সম্পন্ন করেন। এরপর ১৯৭১ সালে সিলেট এমসি কলেজ থেকে স্নাতক (বিএ) ডিগ্রি অর্জন করেন এবং একই প্রতিষ্ঠানে বাংলা বিষয়ে সম্মান শ্রেণিতে অধ্যয়ন করেন।

পেশাগত জীবনের প্রারম্ভে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট নগরীর মিরাবাজার শাহজালাল জামেয়ার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মহানগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, মেজরটিলার আল-আমীন জামেয়া উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসা এবং সোবহানীঘাট এলাকার জালালাবাদ কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন। নিজ জন্মভূমিতেও তিনি কানাইঘাট তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিক্ষাবিদ পরিচয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও তাঁর সুখ্যাতি ছিল। তিনি সিলেটের আল-হামরা ইন্টারন্যাশনাল শপিং সেন্টারের ভাইস চেয়ারম্যান পদের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের সংসদীয় নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে ১৯৯৬ সালের নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও পরবর্তী সময়ে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা,আহত অন্তত ১৫ জন

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

১০

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

১১

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

১২

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১৩

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১৪

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১৫

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১৬

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১৭

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১৮

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৯

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।