স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের ৫ যুবকের ছবি : সংগ্রহকৃত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায়সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী কর্মী নিহত হয়েছেন। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। আজ রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে দেশে থাকা নিহতদের স্বজনেরা এই খবর পান। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় প্রাণ হারানো যুবকেরা হলেন—উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের জুবায়ের আহমদ(৩০), আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাসিন্দা কাদির আহমদ (২৪)মোস্তাক আহমদ (৩০) । কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। একই উপজেলার পাঁচ তরুণের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে গোটা কানাইঘাট উপজেলায় স্তব্ধতা ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ হোসেন জানান, দুপুর ১২টার দিকে তারা এই দুর্ঘটনার খবর পান। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিহতদের পরিবারের কাছে পাঠানো হয়েছে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানানোর পর মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

​এদিকে, কাতারে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্সযোদ্ধাদের এই আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

​মন্ত্রী আরও উল্লেখ করেন, কাতারে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দ্রুত মরদেহ দেশে পাঠানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

​কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “আমরা জেনেছি কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় ৫ জন নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি। সেখানে আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে লাশ দেশে আসামাত্র পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কবে নাগাদ লাশ দেশে ফিরতে পারে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।