সবুজ প্রান্ত অনলাইন
১৭ জুন ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

 ‘এখানে কাজ নেই, সংসদে যান’: প্রধানমন্ত্রীর নির্দেশের পর বিকেলেই অধিবেশনে এমপি এমরান

মৌলভীবাজার সফরের পথে সিলেটে যাত্রাবিরতিকালে বিমানবন্দরে স্বাগত জানাতে আসা দলীয় সংসদ সদস্যদের দ্রুত জাতীয় সংসদে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পরপরই সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে বিকেল নাগাদ সংসদের অধিবেশনে যোগ দেন। জাতীয় সংসদকে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করতেই প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে জানা গেছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য ও নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ অঞ্চলের কয়েকজন সংসদ সদস্যকে বিমানবন্দরে উপস্থিত থাকতে দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই, আপনারা সংসদে যান।”

প্রধানমন্ত্রীর এই আকস্মিক নির্দেশনার পর সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিমানবন্দর থেকেই ঢাকার উদ্দেশে রওনা হন এবং বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন। পরে সংসদ ভবন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমপি এমরান আহমদ চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমতো আমি সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি।” তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন; যা থেকে প্রতীয়মান হয় যে তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন।

এদিকে বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে মৌলভীবাজার সফরে যান। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। সেখানে তিনি একটি জাম ও একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন। এরপর মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানেও মাঠের পাশে তিনি একটি আম ও একটি নিম গাছের চারা রোপণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১০

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১২

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১৩

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৪

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৬

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৭

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৯

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।