সবুজ প্রান্ত প্রতিবেদক
২২ জুন ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অধীনে জকিগঞ্জে কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ-২০২৬ সম্পন্ন হয়েছে।

রোববার ও সোমবার (২১ ও ২২ জুন) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়, সিলেটের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ শাহ এমরান বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারেক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জাকির হোসাইন।

কর্মশালা পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের এমসি মুহাম্মদ সেলিম আহমদ। সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন মুহাম্মদ সালাউদ্দিন ও মুহাম্মদ শাহিদূর রহমান চৌধুরী।

উল্লেখ্য, সোমবার ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের জকিগঞ্জে শেষ কর্মদিবস। এ উপলক্ষে প্রশিক্ষণ কর্মসূচিতে বিদায়ী শুভেচ্ছা, ফুলেল সংবর্ধনা ও বিভিন্ন স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কেন্দ্র শিক্ষকরা ‘শিক্ষক যেখানে, কেন্দ্র সেখানে’ নীতি বাস্তবায়ন, দীর্ঘদিন ধরে চলমান এ প্রকল্পকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

প্রতিক্রিয়ায় মাসুদুর রহমান বলেন, বর্তমান প্রকল্প পরিচালকের সঙ্গে তিনি অতীতে একসঙ্গে কাজ করেছেন। সেই সম্পর্কের সূত্র ধরে তিনি অনুষ্ঠানের মধ্যেই প্রকল্প পরিচালকের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে কেন্দ্র শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন। এ সময় প্রকল্প পরিচালক শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে মাসুদুর রহমান বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের তৃণমূল পর্যায়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত শিক্ষকরা যাতে আরও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য তাদের ন্যায্য দাবিগুলোর প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আয়োজকরা জানান, ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষকরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন এবং প্রকল্পের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।