স্টাফ রিপোর্টার
২৪ জুন ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পদক্ষেপে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে সদ্য বিদায়ী জেলা প্রশাসকের (ডিসি) নেওয়া উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, বিদায়ী ডিসি এই পদক্ষেপের মাধ্যমে সবার চোখ খুলে দিয়েছেন।

‎বুধবার (২৪ মে) চারদিনের সফরে সিলেট পৌঁছে বিমানবন্দরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার বিষয়ে মন্ত্রী জানান, এই ধরনের ইতিবাচক পদক্ষেপে সহযোগিতা করা প্রয়োজন এবং সরকারের পক্ষ থেকে এখানে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

‎বিষয়টি নিয়ে ইতোমধ্যে সরকারের বাণিজ্য মন্ত্রীর সাথেও তাঁর কথা হয়েছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, খুব দ্রুতই সিলেটের বিভিন্ন স্টেকহোল্ডার এবং সমাজের সর্বস্তরের মানুষের সাথে আলোচনা করে একটি বৈঠক করা হবে। আলোচনার মাধ্যমে সিলেটের মানুষের মনে এই মাজার নিয়ে যে শঙ্কা রয়েছে, তা কাটিয়ে একটি স্বচ্ছতার পর্যায় নিশ্চিত করা হবে এবং এ বিষয়ে সরকার কাউকে কোনো ছাড় দেবে না। এই উদ্ভূত পরিস্থিতি বা জট মূলত অনেক বিষয়ে সবার চোখ খুলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‎এদিকে, সিলেটের জেলা প্রশাসকের আকস্মিক বদলি এবং মাজারের আয় ব‍্যায়ের স্বচ্ছতা ফেরানোর উদ্যোগের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না—এমন গুঞ্জন প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বদলির বিষয়টি আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নিয়মিত বা রুটিন ওয়ার্ক। এটি প্রশাসনিক নিয়ম অনুযায়ী আরও আগে বা পরেও হতে পারত। তবে বিদায়ী ডিসি যে উদ্যোগ নিয়ে সবার চোখ খুলে দিয়েছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার সেদিকেই কাজ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।