জকিগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্প্রীতির ইফতারে কাটল জকিগঞ্জে মসজিদ নিয়ে ২ বছরের বিরোধ

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে চলা অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভেদ ভুলে অবশেষে সম্প্রীতির পথে ফিরল সিলেটের জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর মহল্লাবাসী। বারঠাকুরী ইউনিয়নের দরিয়াপুর জামে মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট এই বিরোধ নিষ্পত্তির পর গত সোমবার (২৬ রমজান) মসজিদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ঐক্যের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রবাসী ও সচেতন গ্রামবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত এই মিলনমেলা এলাকায় ধর্মীয় ও সামাজিক সহাবস্থানের এক অনন্য নজির সৃষ্টি করেছে।

‎মসজিদ কমিটি এবং জায়গার মালিকানা নিয়ে দরিয়াপুর মহল্লায় দীর্ঘদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছিল। এই সংকটের কারণে প্রায় ২৭০ পরিবারের এই ঐতিহ্যবাহী গ্রামের বাসিন্দারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে, গত দুই বছরেরও বেশি সময় ধরে একটি পক্ষের মুসল্লিরা মসজিদে নামাজ আদায় থেকে বিরত ছিলেন। বিষয়টির সমাধানে জকিগঞ্জ থানা, উপজেলা নির্বাহী আদালত এবং স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান আসছিল না। অবশেষে গত বৃহস্পতিবার স্থানীয় প্রবাসী ও মহল্লাবাসীর মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে। দীর্ঘ বিরতি কাটিয়ে গত শুক্রবার গ্রামবাসী পুনরায় একত্রে জুমার নামাজ আদায় করেন, যার ধারাবাহিকতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

‎দরিয়াপুর জামে মসজিদ কমিটির সভাপতি হাজী আক্তর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মীয় বয়ান পেশ করেন ইছামতি কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত। ইফতারের পূর্বে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন নবীগঞ্জ দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদ। ইফতার পরবর্তী মাগরিবের নামাজে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মাসুম আহমদ। মোনাজাতে এলাকার শান্তি, সংহতি ও সামগ্রিক কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন নসির, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুক আহমদ মেম্বার, সমাজসেবী রিমন আহমদ চৌধুরী, আব্দুর রউফ রুপন, ব‍্যবসায়ী আব্দুল আজিজ, আব্দুল হালিম, দুবাই প্রভাসী বাবলু আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

‎বিরোধ নিষ্পত্তি প্রসঙ্গে দরিয়াপুর জামে মসজিদ কমিটির সভাপতি হাজী আক্তর হোসেন বলেন, “ভুল বোঝাবুঝির কারণে আমরা দীর্ঘদিন বিভক্ত ছিলাম। মহান আল্লাহর কৃপায় আজ সেই বিভ্রান্তি কাটিয়ে আবারও ঐক্যবদ্ধ হতে পেরেছি। এই বিরোধ মীমাংসায় প্রশাসনসহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

‎জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “বিরোধটি আমাদের জানা ছিল। আমরা সবসময়ই চেয়েছি বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান হোক। স্থানীয়দের উদ্যোগে সমঝোতার মাধ্যমে সমস্যার নিষ্পত্তি হওয়ায় আমরা সন্তুষ্ট।”

‎জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান বলেন, “পারস্পরিক আলোচনা ও সৌহার্দ্যের মাধ্যমে এ ধরনের বিরোধ নিষ্পত্তি একটি ইতিবাচক দৃষ্টান্ত। এতে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে আমরা আশা করছি।”

‎ইফতার মাহফিলকে ঘিরে দরিয়াপুর মহল্লায় বর্তমানে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর একসঙ্গে ইবাদত ও ইফতারে অংশ নিতে পেরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের ছোঁয়া লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।