হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ‘ফুরির বাড়ির ইফতারি’: সামাজিক বন্ধন নাকি এক নীরব অভিচার?

বছরের ঐতিহ্য ও প্রথার মধ্যে কিছু যেমন গৌরবের, তেমনি কিছু প্রথা এখন সাধারণ মানুষের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। তেমনই একটি বহুল প্রচলিত প্রথা হলো—‘ফুরির বাড়ির ইফতারি’ (মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানো)। আপাতদৃষ্টিতে এটি সামাজিক সৌহার্দ্যের বিষয় মনে হলেও, বর্তমান সময়ে এটি অনেক পরিবারের জন্য এক অমানবিক ও বীভৎস নীরব অভিচারে পরিণত হয়েছে।

‎সিলেটে রমজান মাস এলেই মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানোর তোড়জোড় শুরু হয়। তবে এই ইফতারি পাঠানো এখন আর কেবল নিয়ম রক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। ইফতারের পরিমাণ, আইটেম এবং বৈচিত্র্যের ওপর নির্ভর করে উভয় পক্ষের মান-মর্যাদা। ফলে রমজান আসার দুই-তিন মাস আগে থেকেই অনেক বাবাকে চিন্তায় থাকতে হয়, কীভাবে মেয়ের বাড়িতে ইফতার পাঠানোর টাকা জোগাড় করবেন। অভিযোগ রয়েছে, এই আয়োজনের খরচ মেটাতে গিয়ে অনেক মধ্যবিত্ত ও দরিদ্র বাবা নিজের গৃহপালিত গরু-ছাগল, এমনকি হাঁস-মুরগিও বিক্রি করে দিচ্ছেন। অনেকে চড়া সুদে ঋণ নিয়ে এই সামাজিক দায় মেটাতে গিয়ে বছরজুড়ে মানবেতর জীবন যাপন করছেন।

‎অনুসন্ধানে জানা যায়, ইফতার পাঠানোর এই প্রথাটি এখন এক ধরণের অসুস্থ প্রতিযোগিতায় রূপ নিয়েছে। ছেলের শ্বশুরবাড়ি থেকে যেদিন ইফতার আসে, সেদিন আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। কে কত বেশি আইটেমের ইফতার দিয়ে কত শ’ মানুষকে খাওয়াতে পারল—তা নিয়ে চলে লোকদেখানো বাহাদুরি। যার শ্বশুরবাড়ি থেকে যত বেশি ইফতার আসে, সমাজে তার তত সুনাম ছড়ায়। কিন্তু যেসব মেয়ের বাবার সেই সক্ষমতা নেই, তারা যথাযথ ইফতারি দিতে না পারলে অনেক ক্ষেত্রে কটু কথা ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।

‎এই প্রথাটি যে কতটা ভয়াবহ হতে পারে, তার প্রমাণ মেলে বিগত বছরগুলোতে সিলেটে ঘটে যাওয়া বেশ কিছু লোমহর্ষক ঘটনায়। চাহিদামতো ইফতারি না আসায় সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, স্ত্রীকে বেঁধে নির্যাতন এবং এমনকি মেয়ের বাবাকে মারধরের মতো অসংখ্য ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে। অনেক ঘটনা আবার লোকলজ্জার ভয়ে আড়ালেই থেকে যায়। বাবার আর্থিক অবস্থা জেনেও অনেক মেয়ে নিজের সম্মান বাঁচাতে চাপা কষ্ট নিয়ে ইফতারের আবদার করেন, যা মেটাতে গিয়ে অনেক বাবা নিঃস্ব হয়ে পড়েন।

‎সিলেটের মানবিক বোধসম্পন্ন নতুন প্রজন্ম এখন এই প্রথার আমূল পরিবর্তন ও অবসান চায়। তারা একে ‘জুলুম’ হিসেবে দেখছে। তরুণদের মতে, যে প্রথা মানুষের অসহায়ত্বকে বাড়িয়ে দেয় এবং জীবন সংশয়ের কারণ হয়, তা সুস্থ সংস্কৃতির অংশ হতে পারে না।

‎এ বিষয়ে প্রভাষক বদরুল ইসলাম মনু বলেন, এই প্রথা থেকে বর্তমান সময়ে অনেকেই বের হয়ে আসছেন। রমজান মাসে মেয়ের বাড়িতে ইফতার দেয়াটা অবস্থাসম্পন্ন পরিবারের জন্য মেয়ের মুখ বড় করতে যেয়ে বিত্তের প্রদর্শনীতে পরিণত করা হয়েছে। আবার দরিদ্র মা-বাবার এই প্রথা পালন করতে গিয়ে ঋণগ্রস্ত হতে হয়।ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার। তাই মেয়ের বাড়িতে ইফতার নয়, বরং মেয়ের নিজের হাতে রান্না করা খাবার বুড়ো মা-বাপের জন্য পাঠনোর সংস্কৃতি শুরু করা উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা,আহত অন্তত ১৫ জন

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

১০

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

১১

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১২

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১৩

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১৪

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১৫

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১৬

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১৭

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৮

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৯

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।