দোয়ারাবাজার প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাজী রাশিদ আলী ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ভিতরণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বুগুলা ইউনিয়নে হাজী রাশিদ আলী তালুকদার ফাউন্ডেশনের জাকাত তহবিল থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম রিয়াদ তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আলহাজ আবাব মিয়া তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফারুক আহমেদ, আছিরনগর কান্দাগাঁও মাদ্রাসার মহতামিম আব্দুল ওয়াহিদ, মিতালী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক তাজউদ্দীন আহমদ ও হিরা তালুকদারসহ অন্যান্যরা।

বক্তারা মরহুম হাজী রাশিদ আলী তালুকদারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন।

ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জোবায়ের আহমেদ মনি ২০২০ সালে তাঁর শ্রদ্ধেয় দাদার নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “আমার দাদা হাজী রাশিদ আলী তালুকদার জীবদ্দশায় সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আমরা প্রতিবছর পারিবারিক অর্থায়নে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, শীতবস্ত্র এবং নগদ অর্থ সহায়তা প্রদান করে থাকি।”

তিনি আরও জানান, ভবিষ্যতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

হাজী রাশিদ আলী তালুকদার ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে আর্থ-মানবিক সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১০

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১১

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১২

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৩

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৪

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৫

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৬

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৭

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৮

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৯

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।