নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের নির্বাচনী জনসভা সফল করতে জকিগঞ্জে জামায়াতের প্রচার মিছিল

‎সিলেটের জকিগঞ্জে ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে এবং সিলেটে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে প্রচার মিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

‎উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে জকিগঞ্জ বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন খান।

‎উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দীন, সেক্রেটারি সরওয়ার হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজির আহমদ আফজাল।

‎পথসভায় বক্তারা আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ‘ভোট বিপ্লবের’ মাধ্যমে দেওয়াল ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা সফল করতে জনসাধারণ ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

‎এর আগে জকিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একটি মিছিল বের করা হয়। কর্মসূচিতে উপজেলা জামায়াত, যুব বিভাগ ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১০

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১১

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১২

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৩

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৪

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৫

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৬

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৭

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১৮

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৯

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।