স্টাফ রিপোর্টার
২৯ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

স্বৈরাচারী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিষয়ে কোনো ‘নয়ছয়’ করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আজ রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

পথসভায় আওয়ামী লীগ সরকারের অতীত কর্মকাণ্ড এবং বর্তমান আইনি অবস্থানের প্রসঙ্গ টেনে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের খুনি শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে । আমরা পুরা বাংলাদেশবাসী ঐক্যবদ্ধ, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে আমরা তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো ইনশাআল্লাহ।’ আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরোধিতা করে তিনি কঠোর ভাষায় বলেন, ‘এবং আওয়ামী লীগের বিষয়ে কোন নয়ছয় নাই। যারাই আওয়ামী লীগকে প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী লড়াই হবে ইনশাআল্লাহ।’

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় সীমান্ত আগ্রাসনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘তৃতীয় বিষয় সেটা হল সার্বভৌমত্ব। আপনারা সিলেটবাসী ইন্ডিয়া থেকে বাংলাদেশের সাথে চলে এসেছিলেন বাংলাদেশকে ভালোবেসে। এখন বাংলাদেশের সার্বভৌমত্বের জায়গায় ভারতের খুনি রাষ্ট্র বিএসএফ এবং ভারত সরকার বাংলাদেশে পুশিনের মত নেককারজনক ঘটনা ঘটাচ্ছে।’

মৌলভীবাজারের সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, ‘এই মৌলভীবাজার জেলার চারটি উপজেলায় সীমান্তের সাথে লাগোয়া আছে, যেখানে ভারত থেকে তারা প্রতিনিয়ত বাংলাদেশী নাগরিক পরিচয়, অবৈধ বাংলাদেশী বলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে তারা পাঠাচ্ছে।’

সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনতাকে সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা বিজিবির সাথে যার যার ঘরে আছে তাদের সাথে সীমান্ত পাহারা দিবেন, যাতে ভারতের খুনি রাষ্ট্র বাংলাদেশে আপনাদের এই জায়গা জমিনে তাদের কোন নাগরিকদের অবৈধ প্রবেশ না করাইতে পারে। সবাইকে সেজন্য আমরা কাজ করব এবং সীমান্ত ইনশল্লাহ আমরা রক্ষা করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১০

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১১

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১২

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৩

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৪

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৫

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৬

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৭

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৮

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।