
দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিলেট জেলা শাখার অনুমোদনে কানাইঘাট উপজেলা শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার পরপরই মেঘ-বৃষ্টি উপেক্ষা করে কানাইঘাট পৌর এলাকায় তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে এবাদুর রহমান লালইকে এবং সদস্য সচিব করা হয়েছে শাহেদ আহমদকে।
সমাবেশে বক্তারা নবগঠিত এই কমিটি দেওয়ার জন্য শ্রমিক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক হাজি সুরমান আলী এবং সদস্য সচিব মোঃ নূরুল ইসলামকে আন্তরিক কৃতজ্ঞতা ও বিপ্লবী অভিনন্দন জানান।
বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। একইসাথে শ্রমজীবী মানুষের অধিকার আদায়, সংগঠনের সম্প্রসারণ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।