সবুজ প্রান্ত প্রতিবেদক
১৮ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ ও কানাইঘাটে ৭৭৯ শিক্ষার্থী পেল ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি

InShot 20260118 000946326 ezgif.com optiwebp scaled
InShot 20260118 000946326 ezgif.com optiwebp scaled

‎সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৭৭৯ জন শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তির অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) জকিগঞ্জের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎আয়োজক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় জকিগঞ্জ ও কানাইঘাটের ৩৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিল। ১০০ নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধার ক্রমানুসারে ৭৭৯ জনকে নির্বাচন করা হয়।

‎অনুষ্ঠানে জানানো হয়, পরীক্ষায় ৮০ ও তদূর্ধ্ব নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২ হাজার ৫০০ টাকা, ৭০ থেকে ৭৯ নম্বরপ্রাপ্তরা ২ হাজার টাকা এবং ৬০ থেকে ৬৯ নম্বরপ্রাপ্তরা ১ হাজার ৫০০ টাকা করে বৃত্তি পেয়েছে। এছাড়া ৮টি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোট ২৪ জন শিক্ষার্থীকে একটি করে কম্পিউটার ট্যাব প্রদান করা হয়।

‎শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

‎বৃত্তি পেয়ে গনিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত বলে, ‘বৃত্তি পেয়ে আমি খুবই আনন্দিত। আমি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আগামীতে যেন এমন কার্যক্রম অব‍্যহত থাকে এই প্রত‍্যাশা।’

‘নবম শ্রেণিতে দ্বিতীয় হওয়া এক শিক্ষার্থী ও জকিগঞ্জ ট্যালেন্টস হোম স্কুলের এক শিক্ষার্থীও এই প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানায়।’

‎অনুষ্ঠানে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে ট্রাস্টের প্রতিশ্রুতি অনুযায়ী ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়।

‎ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফাহিম আল চৌধুরী বলেন,‘শিক্ষা ও মানবিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। সম্মানবোধ থেকেই আমরা প্রথমবারের মতো ট্রাস্টের মাধ্যমে এই পেনশন স্কিম চালু করেছি।’

‎ট্রাস্টের সহ-সভাপতি এ টি এম সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সুপ্রকান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ২০০২ সাল থেকে এই ট্রাস্ট এই অঞ্চলে সমাজসেবামূলক কাজ করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১২

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৩

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৪

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৬

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৯

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।