সবুজ প্রান্ত
২৪ নভেম্বর ২০১৯, ১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় হিন্দু সুপার মেনে নেয়া যায় না : জমিয়তুল মোদার্রেছীন

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, একজন হিন্দু বা অন্য ধর্মের লোক শিক্ষকতা করবেন এতে আপত্তির কিছুই নেই। শিক্ষকগণ সব সময়ই সম্মানী। কিন্তু কুরআন, হাদীস ও ধর্মীয় শিক্ষার বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। ভারপ্রাপ্ত হিসেবে এক মুহূর্ত হলেও এটা ইসলামী শিক্ষা তথা মাদরাসা শিক্ষার জন্য অবমাননাকর। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি দাখিল মাদরাসায় কোন আরবি শিক্ষক কি ছিল না? তাই উক্ত মাদরাসার ম্যনেজিং কমিটি অতিদ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করে একজন আলেমকে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব দেবেন, এটাই আমাদের দাবি। বিষয়টি অতি ক্ষুদ্র মনে করার কোন সুযোগ নেই।

নেতৃদ্বয় বলেন, মাদরাসার প্রধানকে অবশ্যই মাদরাসা শিক্ষিত হতে হবে। এ বিষয়ে জনবল কাঠামোতে কোন অসংগতি থাকলে তা সংশোধন করে মাদরাসা পরিচালনার ক্ষেত্রে অতীত ঐতিহ্য ও বাস্তবতা ঠিক রাখার জন্য শিক্ষামন্ত্রনালয়ের প্রতি জোর দাবি জানান। সকলের এ কথা জানা যে, কোন ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সে সেক্টরের ডিগ্রিধারী ব্যক্তি এবং কোন মেডিকেল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রিধারী ছাড়া অন্য কোন শাখার কাউকে দায়িত্ব দেয়া হয় না। মাদরাসা শিক্ষার লক্ষ্যই হল যোগ্য আলেম তৈরি করা। সেখানে পরিচালনার ক্ষেত্রে আলেম ছাড়া কাউকে দায়িত্ব দেয়া কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন, এটাই আমাদের প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।