সবুজ প্রান্ত
১ নভেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাপুর মাদরাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান ১০ জানুয়ারি

সোনাপুর মাদ্রাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান সফলের লক্ষে মতবিনিময় সভা  

জকিগঞ্জ প্রতিনিধি

পৌনে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান আগামী ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় মাদরাসা অডিটোরিয়ামে বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপদেষ্টা কমিটি, উপ-কমিটির দায়িত্বশীলবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলমের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের প্রথম যুগের ছাত্র ও প্রবীণ আলিমেদ্বীন শায়খ মাওলানা জাওয়াদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদরাসার সাবেক কৃতি ছাত্র ও মাথিউরা ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল আলীম, সাবেক কৃতি ছাত্র বিশ্বনাথ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল জব্বার, বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম চৌধুরী (পানু), সাবেক কৃতি ছাত্র ভাটেরা কলেজের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাবু বিবেক বিহারী বিশ্বাস, ঈদগাহবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, সাবেক শিক্ষক ও যুক্তরাজ্য প্রবাসী মো. মুদ্দাস্সির আলী, বেউর বালিকা দাখিল মাদরাসার মুহতামীম ক্বারী জামাল উদ্দিন এবং প্রবীণ শিক্ষক বাবু শুভ্রকান্তি দাস (চন্দন)।

বাস্তবায়ন কমিটির পক্ষে বক্তব্য রাখেন সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমামুন কয়ছর ও মাওলানা মো. নুমান আহমদ।

সভায় উপস্থিত ছিলেন জনাব মজমুল ইসলাম চৌধুরী, ফারুক আহমদ, মো. ইয়াছিন আলী, মো. আব্দুশ শাকুর, মো. ময়নুল হক, হাজী আব্দুল জলিল, মহিবুর রহমান, মো. আব্দুল বাছিত, মাসুক আহমদ, সেবুল আহমদ, মাওলানা মো. ফখর উদ্দিন, মাওলানা মো. মুহিব্বুর রহমান, ডা. আব্দুল হালীম, মো. আব্দুর রব, মো. ইসহাক আহমদ, মো. গিয়াস আহমদ, মাওলানা মো. আব্দুর রউফ, মো. সুলতান আহমদ, মাওলানা মো. বিলাল আহমদ, মাওলানা মো. ইমদাদুর রহমান, ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্র মো. কামাল আহমদ, মো. জাফরান আহমদ, মো. ছায়াদ আহমদ মেম্বার, মো. আব্দুল মালিক, মো. শামসুজ্জামান, মো. গাউছুল আলম, মো. আলবাব হোসেন প্রমুখ।

সভা শেষে অর্থ ব্যবস্থাপনা উপ-কমিটির প্রবাসী সদস্য মো. কামাল আহমদ (ফ্রান্স), মো. মুদ্দাস্সির আলী (যুক্তরাজ্য) ও মো. জাফরান আহমদ (আমেরিকা ফেরত)-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাজেট বৃদ্ধি, কর্মসূচি প্রণয়ন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম অনুমোদন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।