সবুজ প্রান্ত
২৯ জানুয়ারী ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে স্বজনহারানো পরিবারের পাশে নারীনেত্রী মিনা চৌধুরী

পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
রহস্যজনকভাবে আপন ছোটভাইকে হারানোর পর এর জেরে পিতামাতাকে হারিয়ে প্রবাস থেকে স্বজন হারানোর বেদনা নিয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট নারীনেত্রী ও সমাজসেবী মিনা চৌধুরী এবার জন্মভূমি জকিগঞ্জে এসে বিচারপ্রার্থী হলেন ঘটে যাওয়া আরও দুটি মর্মান্তিক ও পাশবিক হত্যাকান্ডের।
সোমবার দুপুরে জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর জামাল উদ্দীনের স্কুল পড়ুয়া কিশোরী মেয়ে কামালগঞ্জ হাজী আব্দুল আজিজ তাপাদার গার্লস একাডেমির ৮ম শ্রেনীর শিক্ষার্থী তামান্না আক্তার তানিয়ার পরিবারের সাথে দেখা করে এলাকাবাসীকে নিয়ে মর্মান্তিক এ হত্যাকান্ডের সুষ্টু বিচার দাবী করেন মিনা চৌধুরী।
পরে আরেক মর্মান্তিক হত্যাকান্ডের শিকার জকিগঞ্জের মানিকপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর আজমল আলী বাবুর্চির নিষ্পাপ শিশুকন্যা শাম্মী আক্তার (৭) এর করুন হত্যাকান্ডের বিচার চাইলেন তিনি। এসময় মিনা চৌধুরী শোকাহত দুটি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
জানা যায়, ২০২৩ সালের ১৯ শে জুলাই প্রেমে প্রত্যাখাত হয়ে জুসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে পরিকল্পিত ভাবে হত্যা করে পাশ্ববর্তী বাড়ীর আব্দুর রশিদের বখাটে ছেলে কালন আহমদ। ঘটনার পর মেয়েটি পিতা জামাল উদ্দীন বখাটে কালনকে আসামী করে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মেয়েটির পিতা জামাল উদ্দীন জানান, হত্যাকান্ডের এতোদিন পার হলেও আসামী কালনকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারে নাই, উপরন্তু আসামীর পরিবার কর্তৃক হুমকি ধমকি আসায় থানায় জিডি করেছি। আমি আমার মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাসির দাবী করছি।
তাছাড়া ২০২২ সালে মানিকপুর গ্রামের হতদরিদ্র ও দিনমজুর আজমল আলী বাবুর্চির নিষ্পাপ অবুঝ শিশুকন্যা ভরন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী শাম্মী আক্তারের বস্তাবন্দি লাশ নিখোঁজের পাঁচদিন পর পৌর এলাকার কেছরী গ্রামের ঝুপড়ি থেকে উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় পুরো জকিগঞ্জ জুড়ে তোলপাড় সৃষ্টি হলেও আজ এতোদিন পরে কোন রহস্য উদঘাটন করতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থা। শিশুটির পিতা আজমল আলী বাবুর্চি জানান, শুনেছি ঘটনাটি তদন্তভার পিবিআইকে দেয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমার মেয়ের খুনের কোনো রহস্য পাই নি। আমি প্রশাসনসহ দেশবাসীর কাছে বিচার চাই।
জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহইয়া আল মামুন জানান, শিশু শাম্মীর খুনের ঘটনাটি পিবিআই তদন্ত করছে, এবং কিশোরী তামান্নার হত্যা মামলার আসামীকে গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সিলেটের শাহপরান থানার শ্রাবনী আবাসিক এলাকার ইসলামপুরস্থ নিজ বাসায় রহস্যজনকভাবে প্রান হারান জকিগঞ্জের গণিপুর গ্রামের তরুন সংগঠন সমাজসেবী মাহবুব চৌধুরী। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দিলেও পরে স্বজনদের নিয়ে মিনা চৌধুরী ২০২২ সালের ৪ ডিসম্বর সিলেটে সংবাদ সম্মেলন করে একে পরিকল্পিত হত্যা দাবী করে করেন। এসময় মিনা চৌধুরী জানান, প্রবাস থেকে  বারবার পুলিশ প্রসাশনকে হত্যা মামলা নিতে অনুরোধ করলেও রহস্যজনকভাবে পুলিশ মামলা নেয় নি। যার কারনে পুত্রশোকে পিতামাতা অসুস্থ হয়ে পরপারে পাড়ি জমান। ভাই, পিতামাতাকে হারিয়ে যুক্তরাজ্য থেকে দেশে এসে নিজের স্বজনসহ এরকম হত্যাকান্ডের শিকার সকল হতভাগা মানুষের পক্ষ হয়ে দেশবাসীর কাছে বিচারপ্রার্থী হলেন যুক্তরাজ্যের নাগরিক নারীনেত্রী ও সমাজসেবী মিনা চৌধুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।