সবুজ প্রান্ত
২৪ জানুয়ারী ২০২৪, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার নামে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশন চলবে না” — মাও. হুছামুদ্দীন চৌধুরী এমপি

জকিগঞ্জে প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়

“আমার নামে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশন চলবে না” — মাও. হুছামুদ্দীন চৌধুরী এমপি



জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, “আমার নামে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশন চলবে না। আমি আগামী পাঁচ বছরের ব্যয়কে আমার মালী ইবাদত হিসেবে নিয়েছি।”

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি নেতৃত্ব দিতে আসিনি, বরং বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব নিয়ে এসেছি। আমি আপনাদের বন্ধু হয়ে মিলেমিশে কাজ করতে চাই। হাজার কোটি টাকার বাজেট এলেও আমার জন্য এক টাকারও ভাগ থাকবে না।”

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি হুছামুদ্দীন চৌধুরী বলেন, “সরকারি বেতনভাতা ও প্রাপ্ত সুযোগ-সুবিধায় আত্মতুষ্ট না থেকে জনসেবাকে ইবাদত মনে করলে উন্নয়নের গতি সঞ্চার হবে।”

জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহ ও দোয়ায় এ অঞ্চলের জন্য শতশত কোটি টাকার বিশেষ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে। নদীভাঙন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আগের সংসদ সদস্যের আমলে শুরু হওয়া কাজগুলোও চলমান থাকবে, প্রয়োজনে রি-টেন্ডার করে গতি ফিরিয়ে আনবো।”

তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জকিগঞ্জ-কানাইঘাটের বঞ্চিত মানুষের অধিকার আদায়ে একসাথে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সভাপতিত্বে ও কবি এম.এ. ফাত্তাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মোতলিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আজির উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল আলম প্রমুখ।

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১০

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১১

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১২

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৩

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৪

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৭

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৮

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৯

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।