সবুজ প্রান্ত
২৩ নভেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে কানাডা প্রবাসী এমআর আজিজের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ‎

বিশ্বনাথ প্রতিনিধি

‎সিলেটের বিশ্বনাথে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে জুলাই বিপ্লব নিয়ে মতবিনিময় করেছেন কানাডার ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনকের সাধারণ সম্পাদক ও টরন্টো বাংলা পাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা এমআর আজিজ। রোববার (২৩ নভেম্বর) দুপুরে পৌরশহরের নতুনবাজার এলাকার তাঁর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় এমআর আজিজ বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবের সফলতা কোনো ব্যক্তি বা দলের একার নয়; এটি সমগ্র বাঙালি জাতির অর্জন। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরাও এ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরাও প্রবাসে রাজপথে নেমে সেই আন্দোলনের অংশ হয়েছিলাম।”

‎তিনি আরও বলেন, কানাডায় সিলেট বিভাগের প্রবাসীদের সমন্বয়ে গঠিত ‘ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক’ প্রতিষ্ঠার পর থেকেই দেশের গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। করোনা, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে সংগঠনটি সহযোগিতার হাত বাড়িয়েছে। পাশাপাশি টরন্টো বাংলা পাড়া ক্লাবের মাধ্যমে প্রবাসীদের ক্রীড়াঙ্গনেও ভূমিকা রেখে চলেছে তারা।

‎নতুন করে কানাডায় যাওয়া বাঙালিদের সার্বিক সহযোগিতা করাও তাদের সংগঠনের অগ্রাধিকার বলে জানান এমআর আজিজ।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করছি ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্মরণীয় হবে। ভোটাররা উৎসাহ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন স্বচ্ছ হলে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আমার আছে বিশেষ করে বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে।”

‎মতবিনিময় সভায় রাজনীতিবিদ ও সমাজসেবক আসাদুজ্জামান নূর আসাদ, ব্যবসায়ী রফিজ আলীসহ অন্যরা বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।