সবুজ প্রান্ত
১১ অক্টোবর ২০২৫, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিলের সাথে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়



বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও অনলাইন একটিভিস্ট আব্দুল জলিলের সাথে মতবিনিময় করেছেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) নেতৃবৃন্দ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার পূর্বে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মশিউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য আরকুম আলী।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে আব্দুল জলিল বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের আয়না। তাঁদের নির্ভীক লেখনীর মাধ্যমেই সমাজের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির চিত্র উদঘাটিত হয়। আমরা চাই সাংবাদিকদের কলম থেমে না যাক— তাঁদের লেখায় গণমানুষের কণ্ঠস্বর প্রতিফলিত হোক।”

তিনি আরও বলেন, বিশ্বনাথে মানসম্মত ফুটবলার গড়ে তোলার লক্ষ্যে ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট’ কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ সফল করতে সাংবাদিক সমাজসহ সবার সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।

সভায় আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী ও কামরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সদস্য মো. আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠক হাবিবুর রহমান, নাট্যকার পাপলু দাস পাপ্পু, নাজিম উদ্দিন, রোমান আহমদ, রফিজ আলী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১০

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১১

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১২

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৩

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৪

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৫

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৭

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৮

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১৯

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।